বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
উলিপুরে সুশীল সমাজের সাথে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ২)
কুড়িগ্রামের উলিপুরে 'কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং' প্রকল্পের আওতায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় NARI সংগঠনের প্রশিক্ষণ কক্ষে এটি অনুষ্ঠিত হয়। ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (CJRF) ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করে নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাব-ইন্সপেক্টর রাজীব হোসাইন, উপজেলা জামে মসজিদের খতিব মুফতি শাহাদাত হোসেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পুরোহিত বিপ্লব মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী কয়ছার আলী, উলিপুর প্রেসক্লাবের সদস্য খালেক পারভেজ লালু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা, বিএনপি নেত্রী রশিদা বেগম লতা, প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী এবং বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজন।

ক্যাম্পেইনে বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় পরিবেশের ওপর সৃষ্ট বিরূপ প্রভাব এবং ঘনঘন দেখা দেওয়া নানা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব দুর্যোগ থেকে উত্তরণের উপায় খোঁজার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া ক্ষতির বিপরীতে বৈশ্বিক ও স্থানীয় সর্বস্তরে 'জলবায়ু ন্যায্যতা' আদায়ে সবাইকে একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft