মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে অধিকারবঞ্চিত নারীদের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ১৬১)
পঞ্চগড়ে অধিকারবঞ্চিত, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ‘মা ছাগল পালন কর্মসূচি (বিশেষ)’-এর আওতায় বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন মাঠে প্রথম পর্যায়ের ১৭ জন দরিদ্র নারীর প্রত্যেকের হাতে দুটি করে মা ছাগল তুলে দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফেডারেশনের (বিএনএফ) অর্থায়নে হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ফেডারেশনের চেয়ারম্যান মো. আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াসিন আলী, হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য তরিকুল ইসলাম এবং ফেডারেশন সেক্রেটারি আব্দুস সাত্তার। 

এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft