রবিবার ৯ আগস্ট ২০২৬
মাদ্রাসাছাত্রের মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৬)
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

রবিবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে মাদ্রাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেন। তাদের অবরোধে ঢাকা ও ময়মনসিংহমুখী যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ইয়াসিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়াসিন পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন। সহপাঠীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft