বুধবার ৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৪)
ঢাকা কলেজে প্রোগ্রামে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ান তারা।

এ ঘটনায় সায়েন্সল্যাব এবং এর আশপাশের এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নিউমার্কেট জোনের এডিসি শওকত আলী বলেন, আজকে একটি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি যাতে সাংঘর্ষিক রূপ না নেয়, সেজন্য আমরা ঘটনাস্থলে আছি। রাস্তায় চলাচল সামরিকভাবে বন্ধ ছিল। পরে আমরা তাৎক্ষণিক তা ক্লিয়ার করেছি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft