মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৪:২০ পিএম  (ভিজিট : ২৬)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল ইসলামের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত রিপোর্ট সিন্ডিকেটে ওঠেছে। তবে তদন্ত রিপোর্টের ভিত্তিতে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে নতুন করে বিকল্প সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি’কে পূর্বের তদন্ত প্রতিবেদন পর্যালোচনাপূর্বক পরবর্তী সিন্ডিকেট সভায় দ্রুত প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে।

সম্প্রতি ২৭৫ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

রবিবার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তিনি। রেজিস্ট্রার বলেন, ‘যেহেতু যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সেল রয়েছে। সংশ্লিষ্ট ইস্যুটা তাদের কাছে হস্তান্তর করা প্রয়োজন মনে করছে সিন্ডিকেট সভা।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিভাগের ১৩ ছাত্রী গত ২২ জুন বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তারা উল্লেখ করেন, ওই শিক্ষক ছাত্রীদের ভিডিও কল দেওয়া, হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ বার্তা পাঠানো, কল না ধরলে পরীক্ষার ফল খারাপ করানোর হুমকি দেওয়া, ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে দেওয়া, কক্ষে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে আপত্তিকর প্রশ্ন করা, ক্লাসে সবার সামনে অশালীন ইঙ্গিত করা, বিবাহিত ছাত্রীদের ব্যক্তিজীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করা, পছন্দের ছাত্রীদের নিজের অধীনে প্রজেক্ট করতে বাধ্য করা এবং বডি শেমিংসহ নানাভাবে হেনস্তা করেছেন। তারা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন।

অভিযোগের পর গত ২৮ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে বিভাগের সব কার্যক্রম থেকে বিরত রাখে প্রশাসন। ভুক্তভোগীরা তখন আরও অভিযোগ করেছিলেন, অভিযুক্তকে রক্ষায় কয়েকজন সহকর্মী তদবির করছেন এবং অভিযোগকারীদের ডেকে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।

এসব বিষয়ে তদন্তের জন্য গত বছরের ৫ জুলাই আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিকে দ্রুত পর্যালোচনাপূর্বক পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft