মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
যবিপ্রবিতে অ্যাকাউন্টিং ডে উপলক্ষে দিনব্যাপী আয়োজন
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৯)
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে ক্রীড়া সপ্তাহের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

শোভাযাত্রাটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিশ্বের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় হিসাববিজ্ঞান এবং এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বৃহত্তর অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের পথচলাকে আরও সহজ করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সময়ে মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত আত্মকেন্দ্রিক না হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা। শিক্ষার্থীরা পেশাগত জীবনে যত উচ্চ অবস্থানেই পৌঁছাক না কেন, মানুষের প্রকৃত অর্জন হলো এমন কাজ করা, যার মাধ্যমে মৃত্যুর পরও মানুষ তাঁকে স্মরণ করে। তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত হওয়ার আহ্বান জানান।

এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন ও ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক তরুণ সেন ও মো. শাহাজুল ইসলাম এবং প্রভাষক ফজলুর রহমানসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে ক্রীড়া সপ্তাহের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় এআইএস বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এআইএস বিভাগের শিক্ষার্থী অলিফ আহমেদ ও ফয়সাল ইকবাল।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft