মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারী গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৯)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল উপজেলার দরিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (রেজি. নং: ঢাকা মেট্রো-গ-৩২-০৮৩৭) আটক করা হয়।

পরে গাড়িটি তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে মো. লাদেন মিয়া (পিতা: ইমান উদ্দিন), সাং- খাড়েরা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও কসবা থানায় একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft