মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
মুকসুদপুরে শিক্ষার্থীর মাঝে ৭শ’ ছাতা বিতরণ
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ১৬)
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৭শ’ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেছেন ১২নং গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও  গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস।

সোমবার (৩ আগষ্ট) দিনব্যাপী গোহালা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাতা বিতরণ করা হয়। 

ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  গোহালা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী বদরুল আলম টুলু, সহ সভাপতি তারা মিয়া, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেদওয়ান হিমেল,  দক্ষিণ গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী মজুমদার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী মাতুব্বর, সাধারণ সম্পাদক কাওসার আলী শেখ, মো. বাচ্চু চোকদার, আলেম দফাদার প্রমুখ। 

১২নং গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস বলেন, আমার প্রিয় অভিভাবক,  গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপির নির্দেশে আমার গোহালা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ৭শ’ শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছি। এছাড়াও ইউনিয়নবাসীর জন্য এ ধরণের জনকল্যাণমূলক কাজ করে যাবো।

তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহস যুগিয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্ববোধ নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft