পুর্ব নির্ধারিত স্থান নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে স্থানীয় জনসাধারণ এক মানববন্ধনের আয়োজন করে। সোমবার ৩ আগষ্ট সকাল ১০টায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।
আমিন বাজার কেতার মোড়ে এই মানববন্ধনে মোগল বাসা ও বেলগাছা ইউনিয়নের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন,অবসর প্রাপ্ত শিক্ষক বিএনপি নেতা আলহাজ্ব মোঃ নুর নবী সরকার, মোগলবাসা ইউপি সদস্য আব্দুস সালাম,বেলগাছার প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ পুর্ব নির্ধারিত স্থান নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবি জানান।
আজকালের খবর/এমকে