রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ মদ জব্দ, আটক ১
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৩৬৮)
জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩ আগস্ট) সকালে ১০৬৩ নং সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন ৩৫ বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ সময় ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় মো. নাসির (৪৫) নামে একজনকে আটক করে বিজিবি সদস্যরা। আটক মো. নাসির কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

অপরদিকে রবিবার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি জানায়, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft