সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া, সদস্য সচিব শফিক খান
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ২৯৬)
দীর্ঘ প্রায় এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি। ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে আহ্বায়ক এবং প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শফিক খানকে সদস্য সচিব করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণাকে ঘিরে জেলার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুর বণিক সমিতির কার্যক্রম স্থবির থাকায় জেলার ব্যবসায়ীরা সংগঠনটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারি মাদারীপুর পুরান বাজারে প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান কার্যালয়ে (সালমা ওয়াটার ওয়েজ ভবনের দ্বিতীয় তলায়) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির আওতাধীন ৪১টি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। সভাপতিত্ব করেন মাদারীপুর পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন মুশতাক আহমেদ, টুটুল মির্ধা ও আলহাজ শামীম খান।

আলোচনা শেষে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদকে ২৪ জুলাইয়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে গত ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় একই স্থানে উপদেষ্টা পরিষদের সদস্য সোহরাব হোসেন হাওলাদার, বাবুল চন্দ্র দাস ও ডা. গোলাম সারোয়ারের নেতৃত্বে মাদারীপুর বণিক সমিতির ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ১১ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

দীর্ঘ ১০ বছর পর বণিক সমিতির নতুন কমিটি ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ব্যবসায়ীরা সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আজকালের খবর/এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft