সোমবার ১০ আগস্ট ২০২৬
কোটালীপাড়ায় গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ৯০)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মতির মোড়ে অলিম্পিক কোম্পানির ডিলার হানিফ শেখের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার মতির মোড়ে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই গোডাউন থেকে আগুন লাগে।মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোডাউনের ভেতরে থাকা মালামাল দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, মশার কয়েল অথবা বৈদ্যুতিক সর্ট সাকিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোডাউনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। 

অলিম্পিক কোম্পানির ডিলার হানিফ শেখ বলেন, অগ্নিকাণ্ডের কারণে আমার গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি আর্থিক ভাবে ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছি।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft