সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ২২৯)
ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ওই ব্যক্তি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। মহাসড়কের পাশ দিয়ে হেটে হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়া অভিমুখী একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তারিফ উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft