সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৪২০)
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়খালী এলাকার ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এই কর্মসূচির আয়োজন করেন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত জমির মালিক ডা. মিজানুর, জিয়া, বিল্লাল, হাবিব, মুসা, চান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে বিষয়খালী এলাকায় যে জমি অধিগ্রহণ করা হয়েছে, তার সঠিক মূল্য দেওয়া হচ্ছে না। ওই এলাকায় প্রতি শতক জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা হলেও ক্ষতিপূরণ হিসেবে ধরা হচ্ছে মাত্র ৩ হাজার টাকা। এর ফলে এলাকার দুই শতাধিক জমির মালিক ন্যায্যমূল্য থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীরা অবিলম্বে বাজারমূল্য বিবেচনা করে জমির সঠিক মূল্য দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft