সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৪৫৩)
ঝিনাইদহ জেলা শহরের পাশে রেললাইন এবং মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে শহরের পায়রা চত্বরে ‘ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন এবং বাসদ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহর দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ এবং উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তারা অভিযোগ করে বলেন, ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় করা হচ্ছে। এর ফলে জেলার বাকি পাঁচটি উপজেলার সাধারণ মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিকিৎসাসেবা নিতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে জেলা শহরের পাশেই রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft