সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত উত্তরবঙ্গের সা‌থে রেলযোগাযোগ বন্ধ
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:০৬ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৪:১৫ পিএম  (ভিজিট : ৭১৯)
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। ফ‌লে বন্ধ রয়েছে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। রোববার (৭ জুন)  সকাল ৬ টার দিকে কোটচাঁদপুর উপ‌জেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এই দূর্ঘটনার ঘটনা‌টি ঘটে।

সাফদারপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জা‌নি‌য়ে‌ছেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেল বহনকারী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬ টার দিকে লাই‌নের পেছনের ৩টি ট্যাংকারের ৯ টি চাকা লাইনচ্যুত হয়। ফ‌লে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের সকল ট্রেন চলাচল।

তি‌নি আ‌রও জা‌নি‌য়ে‌ছেন, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছানোর পর শুরু হবে মূল উদ্ধার কার্যক্রম ।


আজকালের খবর / রাশেদুল মিলন










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft