সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৫:১০ পিএম  (ভিজিট : ২০৫)
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক  স্থানে বাস ও অটোরিক্সার  মুখোমুখি সংঘর্ষে মারিয়া আক্তার (১৮)  নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার এ ঘটনা ঘটে। 

নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালাম এর মেয়ে। মারিয়া আফতাব উদ্দিন কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী। 

আহত অটো ড্রাইভার রাসেল(৩৫), হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান  পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয় এবং দুজন আহত হয়।

নিহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটো ড্রাইভার রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করে। হাওয়া বেগম নামে মহিলা রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft