সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে সড়‌ক দূর্ঘটনায় একজন নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ২১৭)
ঝিনাইদ‌হের হ‌রিনাকুন্ডু উপ‌জেলার শিতলী ক্যানাল পাড়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হ‌য়ে‌ছে।

নিহ‌তের নাম আলমগীর হো‌সেন (৩৫) পেশায় পো‌ল্ট্রি মুরগীর বাচ্চা বি‌ক্রেতা,হ‌রিনাকুন্ডু উপ‌জেলার রামচন্দ্রপুর কা‌দিখালী গ্রা‌মের বা‌সিন্দা।

এলাকাবা‌সী সূ‌ত্রে জানা গে‌ছে, আলমগীর গ্রা‌মের বি‌ভিন্ন বা‌ড়ি‌তে ব্যাটারী চা‌লিত পা‌খি ভ্যা‌নে ফে‌রি ক‌রে পো‌ল্ট্রি মুরগীর বাচ্চা বি‌ক্রি কর‌তো। বৃহস্প‌তিবার (৪জুন) সকা‌লে সে মুরগীর বাচ্চা কিন‌তে নি‌জের পা‌খি ভ্যান চা‌লি‌য়ে হ‌রিনাকুন্ডু উপ‌জেলা শহ‌রে যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে শিতলী ক্যানাল পাড়া নামক স্থা‌নে পৌছা‌লে তার ভ্যান‌টি রাস্তার উপ‌রে নিয়ন্ত্রন হা‌রি‌য়ে উল্টে যায়। প‌রে এলাকার লোকজন তা‌কে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার প্রথ‌মে হ‌রিনাকুন্ডু স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ও প‌রবর্তী‌তে ঝিনাইদহ সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। ঝিনাইদহ সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় সে সকাল ১০টার দি‌কে মারা যায়।

হ‌রিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি তদন্ত অ‌সিত কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, বিষয়‌টি নি‌য়ে আইনগত পদ‌ক্ষেপ প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft