সোমবার ১০ আগস্ট ২০২৬
কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ১২:৪২ পিএম  (ভিজিট : ৫৪১)
কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। পল্লী উন্নয়ন একাডেমীর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

মঙ্গলবার সকাল ৮টায় পল্লী উন্নয়ন একাডেমীর প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি একাডেমি প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা লোকগান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনব্যাপী এ আয়োজনে ছিল উৎসবের আমেজ, বাঙালিয়ানা চেতনা ও নতুন বছরের প্রেরণার বার্তা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft