শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইয়া, একবার দেখা করতে চাই-প্রধানমন্ত্রীর কাছে সপ্তম শ্রেণির সাদিয়ার কান্নাভেজা আকুতি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৪৮৫)
দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বাড়িছাড়া পরিবার, অসুস্থ মা, বন্ধের পথে শিশুর শিক্ষাজীবন

মাত্র ১১ বছর বয়সী সপ্তম শ্রেনির শিক্ষার্থী সাদিয়া ইসলাম সাবা-চোখে ছিল স্বপ্ন, পড়াশোনা করে মানুষ হবে। কিন্তু সেই স্বপ্ন আজ ভেঙে পড়েছে কঠিন বাস্তবতার চাপে।

২০২০ সালে কুমিল্লার মুরাদনগরে স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে তার পরিবারকে পড়তে হয় জীবননাশের হুমকির মুখে। একপর্যায়ে রাতের আঁধারে গ্রাম ছেড়ে ঢাকায় পালিয়ে এসে আশ্রয় নিতে বাধ্য হয় তারা।

বর্তমানে শনির আখড়ার একটি জরাজীর্ণ ঘরে অসুস্থ মাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। প্রতিদিনই তাদের সংগ্রাম বেঁচে থাকার জন্য।

সাদিয়া এখন ধানিয়া এ.কে হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। কিন্তু চরম আর্থিক সংকটে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্কুলের বেতন মওকুফের জন্য বারবার চেষ্টা করেও কোনো সমাধান পায়নি পরিবার।

শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সাদিয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে হৃদয়বিদারক আকুতি জানিয়েছে,

“আমি শুধু একবার আপনার সাথে কথা বলতে চাই, ভাইয়া। আমাদের কষ্টের কথা বলতে চাই। আমাদের বাঁচার একটা সুযোগ দিন।”

তার এই আবেগঘন আবেদন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন।

সাদিয়ার ছোট বোন সাবিহা ইসলাম (৭) একটি প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী। তাদের বাবা হাফেজ শুয়াইবুল হুছাইন মুন্সী এবং মা ফাহিমা বেগম। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে।

এখন প্রশ্ন একটাই-একটি অসহায় শিশুর এই আর্তনাদ কি পৌঁছাবে ক্ষমতার দরজায়? নাকি হারিয়ে যাবে নীরবতার অন্ধকারে?

আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft