মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬
নবীনগরে বিষধর সাপের কামরে কিশোরের মৃত্যু
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৪৬৯)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে ছামির (৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৫এপ্রিল) উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছামি সোহরাফ মিয়ার ছেলে। সে স্থানীয় ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ছামির নিজেদের ফসলি জমি দেখতে মাঠে যায়। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা সোহরাফ মিয়া জানান, দুপুরে ফসলি জমি দেখতে গিয়ে তার সন্তান সাপের কামড়ের শিকার হয়। হাসপাতালে নিয়েও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব বলেন, সাপের কামড়ে ছামির নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। খবরটি অত্যন্ত দুঃখজনক। 


আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft