গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার মিজানুর রহমান, মুকসুদপুর থানার তদন্ত ওসি মো. মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম।
এছাড়াও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস