বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি গঠন
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ১২:০৫ এএম  (ভিজিট : ৪৩৬)
সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ এর ১০ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।সংগঠনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক ও পরিচালক খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,অনুমোদিত কমিটি ১৫ মার্চ ২০২৬ থেকে ১৪ মার্চ ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

এই কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকালের খবর ও ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মোঃ কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল মনোনীত হয়েছেন।নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে কালাম তালুকদার (ভোরের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব),সাংগঠনিক সম্পাদক মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা), কোষাধ্যক্ষ জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম), দপ্তর সম্পাদক মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়),প্রচার সম্পাদক ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ),সদস্য কাজী শাহীন (দেশের তথ্য) ও সোহেল হাওলাদার (যুগের সাথী)।   
  
নবগঠিত কমিটির নেতারা বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সুরক্ষা, আইনি সহায়তা ও সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখবে।’
নবনির্বাচিত নেতারা আরও বলেন, ‘সত্য ও নির্ভীক সাংবাদিকতার পক্ষে থেকে সাংবাদিকদের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সবার সহযোগিতা চাই।’

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft