বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ: এলাকায় আতঙ্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৬৪৪)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুমন শেখ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ৪ রাউন্ড গুলি করার অভিযোগ পাওয়া গেছে। 
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।ব্যবসায়ী সুমন শেখ জানান, সোমবার রাতে তারাবির নামাজ শেষে তিনি নিচ তলায় খাবার খাচ্ছিলেন। এসময় দোতলায় ৪টি বিকট শব্দ শুনতে পান। উপরে গিয়ে তিনি নিজের বেডরুমের জানালার গ্লাস ভাঙা ও ৪টি ছিদ্র দেখতে পান।তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার পরপরই তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি সরাসরি আগ্নেয়াস্ত্রের গুলি নাকি গুলতি দিয়ে ছোঁড়া কিছু, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft