বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিকাশ কর্মীকে অস্ত্র ঠেকিয়ে তিন লক্ষ টাকা ছিনতাই
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ৫২১)
নারায়ণগঞ্জের বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ রবিবার দুপুরে বন্দর উপজেলার লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরি সামনে থেকে বিকাশের এজেন্ট কর্মী রনির কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই কারী একটি চক্র।

‎বিকাশের এজেন্ট কর্মী রনি জানায় ব্যাংক থেকে টাকা তুলে দোকানে দোকানে দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজও রওনা হন, তখন বন্দর মদনপুর মহাসড়কে লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরি সামনে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে এসে তার পথরোধ করে। পিস্তল ঠিকিয়ে ভয় দেখায়ি টাকা ভর্ত ব্যাগ ছিনতায় করে নিয়ে যায়। পরে রনি চিৎকার করলে মোটরসাইকেলে  থেকে তারা ফাঁকা গুলি ছোঁড়ে পালিয়ে যায়। 
এ ঘটনায় বন্দর থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে মামলা প্রক্রিয়াধীন।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft