সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
কাউখালীতে তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত মিঠুন গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ২:২২ পিএম  (ভিজিট : ৪২৩)
পিরোজপুরের কাউখালীতে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পূর্ব আমরাজুড়ী গ্রামে এই নেক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুনকে (৩২) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সুমাইয়া নিজ বাড়িতে অবস্থান করছিলেন। 

এসময় একই গ্রামের লিটন হাওলাদারের ছেলে  মিঠুন সুমাইয়াকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত  মিঠুনকে আটক করে। বর্তমানে ভিকটিম এবং অভিযুক্ত আসামি উভয়ই থানা হেফাজতে রয়েছে। ভিকটিমের মা হালিমা বেগম এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাউখালী থানা সূত্রে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ব্যবস্থা নিয়েছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকালের খবর/আর এম







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft