শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে ২৮৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে ৩,৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ৭১৫)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনের ২৮৭ টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে তিন হাজার ৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য। প্রতি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৩ জন সদস্য। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ১৬০ টি কেন্দ্রে ৩ জন ও সাধারণ কেন্দ্রে ২ জন করে অস্ত্রধারী সদস্য থাকবেন।

এ উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক  বক্তব্য দেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন।

এ সময় ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের উপ পরিচালক এস এম রায়হান হেলালসহ পঞ্চগড় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

আজকালের খবর/আর এম







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft