বুধবার ১২ আগস্ট ২০২৬
ক্ষেতলালে জামায়াতের নির্বাচনী সভা
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৩৩৯)
ক্ষেতলাল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে  শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতী ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

 তিনি বলেন, কোরান ও সুন্নার আলোকে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশ থেকে চাঁদাবাজ, দুনীতিবাজ মুক্ত করতে দাঁড়ি পাল্লার বিকল্প নাই। 

সভায় আরো বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলাা জামায়াতী ইসলামের আমীর ফজলুর রহমান সাঈদ, সম্পাদক এসএম কীবরীয়া, ক্ষেতলাল উপজেলা জামায়াতের আমীর আমিনুর ইসলাম, সম্পাদক এসএম শামীম হোসাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  

আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft