শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১৯০০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ৮৩৯)
লক্ষ্মীপুরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এক হাজার নয়শত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে প্রতিষ্ঠানটিতে প্রায় ৩০০ শত ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আবু তারেক।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোলাইমান, ছিদ্দিক উল্লাহ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: রবিউল ইসলাম খান প্রমুখ।

‎প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মারজাহান মুন্নী, আবিদা বিন্তি, আশরাফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পরে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ী ও মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

আজকালের খবর/আরএম









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft