সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
পিরোজপুর ও ঝালকাঠির সাংবাদিকদের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১২৯০)
নির্বাচনকালীন সাংবাদিকতায় পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলার ৫০ জন সংবাদকর্মীকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে ঝালকাঠি সার্কিট হাউস অডিটোরিয়ামে গত ২১ ও ২২ জানুয়ারি এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‎​
‎​বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কাওছার হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.স.ম মাহামুদুর রহমান পারভেজ।
‎​
‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত দক্ষতা বাড়ানোই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
 
‎​নির্বাচনী ব্যবস্থাপনায় সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য।
‎​রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি।
‎​সংবাদকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ।
‎​জুলাই অভ্যুত্থান পরবর্তী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন।
‎​শিকারি সাংবাদিকতা (Predatory Journalism) রোধ।
‎​ভুয়া তথ্য, অপতথ্য ও গুজব মোকাবিলায় তথ্য ও ছবি যাচাই (Fact-check)।
‎​​
কর্মশালায় বিভিন্ন সেশনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন- ‎দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, এনটিভি’র সিনিয়র রিপোর্টার নাইমুল আজিজ সাদেক এবং পিআইবি’র জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মুর্শেদ।

‎​অংশগ্রহণকারী সাংবাদিকরা এই প্রশিক্ষণকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এর মাধ্যমে নির্বাচনী সংবাদ সংগ্রহে মাঠপর্যায়ে তাদের কাজের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft