রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের টেস্ট অভিষেক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ০)
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম টেস্টে আগে টসে জিতেছে। নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। বাংলাদেশের চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১২২তম সদস্য তিনি।

সবশেষ ৪ টেস্টে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল। বিশেষ করে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল তারা। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ হারের পর এবার আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

ব্যাটিং নেওয়ার কারণ ব্যাখ্যা করে শান্ত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। পিচটা শুকনো মনে হচ্ছে এবং আমার মনে হয় আমরা প্রথম ইনিংসে একটা ভালো স্কোর গড়তে পারব।’ জোহানেসবার্গ টেস্ট নিয়ে সতীর্থদের কাছে তার চাওয়া, ‘দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে। আমার মনে হয় গত কয়েকদিনের প্রস্তুতি বেশ ভালো ছিল, এবং মানসিকভাবে ছেলেরা প্রস্তুত। আশা করি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।’

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft