সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ৭)
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ছয়টি শিল্পকারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ছয়টি কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিল্প পুলিশের কাছে ছয়টি কারখানা বন্ধের তালিকা রয়েছে। ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি অনুসরণ করে আজকের জন্য কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ পুনরায় কারখানা চালুর সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত শ্রমিকদের ছুটি দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রোববারও কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। কিছু কারখানায় শ্রমিকেরা কাজ না করে বসে রয়েছেন। শিল্প পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্ধের নোটিশ জারি না হওয়া পর্যন্ত কোনো কারখানাকে বন্ধ হিসেবে বিবেচনা করা যাবে না।

এদিকে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

আজকালের খবর/ এমকে






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft