বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ২)
শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি।

এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে অধিনায়কত্ব করতে যাচ্ছেন হামজা চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, হামজা, ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ ইব্রাহিম থাকছেন মূল একাদশে। তারা জায়গা পাচ্ছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

এরই মধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিকদের সামনে রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় ঘরের মাঠে চলমান সাফে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি তারকা মিডফিল্ডার হামজা ও তরুণ উইঙ্গার ফারহান। ইংল্যান্ডে নিজ নিজ ক্লাবের হয়ে দায়িত্ব পালন শেষে তারা গত সোমবার ফেরেন বাংলাদেশে। এবার একাদশেও ঠাঁই হয়েছে তাদের।

গত বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে বাংলাদেশের নায়ক ছিলেন ইব্রাহিম। তিনি দ্বিতীয়ার্ধে বদলি নেমে জাল খুঁজে নিয়ে ব্যবধান গড়ে দিয়েছিলেন ম্যাচে। তাকে আজ শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন ডুলি।

বাংলাদেশের একাদশ
মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী, হামজা চৌধুরী, কাজেম শাহ, শমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদ।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft