মিরপুর টেস্টের আউটের ধরণে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তাওহিদ হৃদয়। দায়টা অবশ্য তারই।
দলের বিপদের সময় দুই ইনিংসে অবিবেচক শটে আউট হয়েছিলেন তিনি।
সমালোচনার জবাব দিতে সময় নিলেন না হৃদয়। আর কিভাবে দিতে হয় সেটাও ভালো করেই জানা বাংলাদেশি ব্যাটারের। সিলেট টেস্টে আজ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে সেই জবাবই যেন দিলেন তিনি।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন হৃদয়। তৃতীয় টেস্ট খেলতে নামা হৃদয় তিন অংকের দেখা পেয়েছেন ১৭১ বলে। অভিষেক সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ১ ছক্কায়।
প্রথম সেঞ্চুরি করার পরেও উদযাপনে ছিল না বাড়তি কোনো কিছু।
ইনিংসের ৬৯তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেসের বলকে লেগ সাইডে ঠেলে দিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সিঙ্গেল পূর্ণ হওয়ার পর ব্যাটের হাতলে হেলমেট রেখে শুধু উঁচিয়ে ধরলেন তিনি। এর পর সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
আজকালের খবর/বিএস