শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ৪)
নাঈম হাসানের আগের ওভারেই ফিরতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ। কিন্তু শর্ট ফিল্ডার মুমিনুল হক একেবারে সহজ ক্যাচটি হাত থেকে ফেলে দিয়েছেন। এক ওভার পর নাঈম ফিরেই লেগ বিফোরের ফাঁদে ফেললেন জাস্টিন গ্রিভসকে। এর মধ্য দিয়ে ৫১ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু পেল বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান।

এখনও বাংলাদেশ ৫৯ রানে এগিয়ে আছে। তবে চেজের ক্যাচটি তালুবন্দি করতে পারলে আরও কিছুটা স্বস্তিতে থাকতো স্বাগতিকরা। এর আগে দিনের দশম ওভারে হাফসেঞ্চুরি করা তেজনারায়ণ চন্দরপলকে স্লিপে নাজমুল হোসেন শান্ত’র ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন শরিফুল ‍ইসলাম।   

চলমান মিরপুর টেস্টের প্রথম দু’দিন ছিল আলো-আধারের লুকোচুরি। ফলে নির্ধারিত সময়ের আগেই উভয় দিনই খেলা শেষ হয়েছে। যেখানে মোমেন্টাম কাজে লাগানোর সুযোগ হারিয়ে আক্ষেপই হতে পারে বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছিল। ৪৩ রানে অপরাজিত থাকা চন্দরপল আজ (শুক্রবার) তৃতীয় দিনের ‍শুরুতে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

দেয়াল হয়ে উঠে ১৬৪ বলে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নেন চন্দরপল। তবে এরপর তাকে আর বেশিক্ষণ টিকতে দেননি শরিফুল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে স্লিপে ধরা পড়ে বাঁ-হাতি এই ব্যাটারের ক্যাচ। এর আগে গ্রিভসের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন চন্দরপল। তার বিদায়ের পর অধিনায়ক চেজকে নিয়ে ইনফর্ম ব্যাটার গ্রিভস বেশ দেখেশুনে খেলেছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft