বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ এএম  আপডেট: ২৮.১০.২০২৬ ১০:৫৪ এএম  (ভিজিট : ৫)
বছরের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিক অধিনায়ক। আগে ব্যাট করবে তার দল।

এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছে দল। ৬ টেস্টে ৩ জয় ও ১ ড্রয়ে টেবিলের চারে অবস্থান করছে বাংলাদেশ। ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জনাথন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), রস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলস।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft