সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ০)
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামতে ঢাকায় পৌঁছেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) সকালে দেশে আসেন তিনি। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দেশের জার্সিতে তার মাঠে নামার কথা রয়েছে।

ক্লাব ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। তবে তার অনুপস্থিতিতেও ১-০ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ। রোববার শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজার দলে যোগ দেওয়া বাংলাদেশের জন্য স্বস্তির খবর। তার সঙ্গে আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আরেক ফুটবলার ফারহান আলী ওয়াহিদেরও।

এদিকে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পেয়ে ছিটকে যাওয়া তপু বর্মণের শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে। বিদেশি ফিটনেস ট্রেনারের অধীনে চলছে তার পুনর্বাসন কার্যক্রম।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তপু বর্মণকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের কোচ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft