বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ০)
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে যাওয়ার সময় বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেমির বাধা পার হতে পারল না জুনিয়র টাইগাররা। সেমি ফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই।

এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। ব্যাটারদের মতো টাইগার বোলাররাও কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগাররা। ব্যর্থ ছিলেন জারিফ সিয়াম, কাউসার আহমেদরা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। তবে আরেক প্রান্তে নিয়মিত উইকেট হারানোয় ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল।

গেল ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান মুনিম, অধিনায়ক ফরিদ হাসান ফয়সালরা রানের দেখা পাননি। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft