শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
শিশুদের সঙ্গে নিয়ে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পুতুল
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ০)
শিশুদের সুরক্ষা সবার আগে উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, শিশুদের সুরক্ষিত রেখে তাদের ভবিষ্যৎ গড়ে দিতে না পারলে কোনো উন্নয়নই কাজে আসবে না।

আজ নাটোরের লালপুর উপজেলার কাশিমবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় শিশুদের সঙ্গে নিয়ে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। পরে শিশুদের হাতে চকলেট ও ফুল তুলে দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে মাদকের বিস্তার ঘটেছে। মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ থেকে সন্তানদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকসেবী ব্যক্তি ডোপ টেস্টের আওতায় এলে সরকারি চাকরি থেকে বঞ্চিত হবেন। ভবিষ্যতে ডোপ টেস্টের আওতা আরও বাড়ানো হবে।

উন্নয়নকাজের মান নিয়ে তিনি বলেন, সড়কসহ সরকারের সব অবকাঠামো উন্নয়নকাজ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। বিগত ১৭ বছরের অনিয়মের সংস্কৃতি আর চলবে না। সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। স্থানীয় বাসিন্দারা উন্নয়নকাজের স্টেকহোল্ডার হিসেবে কাজের মান তদারকি করবেন। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফারজানা শারমীন আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে কেউ আর্থিক লেনদেন করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সরকার প্রদত্ত এসব সুবিধা পাওয়া নাগরিক অধিকার। এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাশিমবাজার ছাড়াও উপজেলার আরও চারটি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft