শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
ইসলামপুরে মারকাজ পুনরুদ্ধারের দাবিতে মহাসমাবেশ
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ০)
জামালপুরের ইসলামপুরে বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা আয়োজন বন্ধ এবং রেলস্টেশন সংলগ্ন নতুন মারকাজ মসজিদ পুনরুদ্ধারের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়াম চত্বরে ওলামায়ে কেরাম ও শুরায়ে নেজাম তাবলিগ জামাতের জামালপুর জেলা শাখার উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল ওলামা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওলামা ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ইত্তেফাকুল ওলামা পরিষদ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল হক সিরাজী এবং তাবলিগ জামাতের জুবায়েরপন্থি ইসলামপুর উপজেলা আমির ক্বারী মো. আবুল হোসেন সোহাগসহ জেলার বিভিন্ন উপজেলার ওলামা-মাশায়েখ ও তাবলিগ জামাতের অনুসারীরা।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমার নামে কোনো আয়োজন তাঁরা মেনে নেবেন না। ইসলামপুর উপজেলায় সাদপন্থিদের উদ্যোগে জেলা ইজতেমা আয়োজনের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, এরপরও ইজতেমার নামে কোনো আয়োজনের চেষ্টা করা হলে জেলার ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে ইসলামপুর রেলস্টেশন সংলগ্ন নতুন মারকাজ মসজিদকে সাদপন্থিমুক্ত করার দাবিতে সব ওলামা-মাশায়েখকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর ২০২৬ তারিখে ইসলামপুর নতুন মারকাজ মসজিদে সাদপন্থিদের উদ্যোগে জেলা ইজতেমা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft