মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৩)
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট—এনআইএলজি-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগের  সঞ্চালনায় -  প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন - এনআইএলজির  মহাপরিচালক (সচিব)

অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফরোজা আফসানা।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন - উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সিনিয়র মৎস্য অফিসার কর্মকর্তা - মাহমুদুর রহমান, সরিষাবাড়ী  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন সহ প্রমুখ।

সময় বক্তারা বলেন - মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।



আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft