মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
নবীনগরে জমি নিয়ে বিরোধে বাক্‌প্রতিবন্ধী নারীসহ আহত ৪
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক বাক্‌প্রতিবন্ধী নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীর স্বামী সাইদুর।

সোমবার রাতে তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন আজিজুল মিয়া (৫২), রাজিব মিয়া (২৬), সাহিব মিয়া (২৪), সাকিব মিয়া (২২) ও মালেকা বেগম (৪৮)। তাঁরা একই পরিবারের সদস্য বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের বাড়িতে এসে তাঁকে ও পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এতে তিন থেকে চারজন আহত হন। আহতদের মধ্যে বাক্‌প্রতিবন্ধী তাসলিমা আক্তার ও তাঁর স্বামী গুরুতর আহত হন। পরে তাঁদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

তবে অভিযুক্ত মালেকা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, সাইদুর তাঁর দেবর। তাঁদের মধ্যে জমি নিয়ে কোনো বিরোধ নেই। বাড়িতে গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। তবে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে তিনি জানান।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম বলেন, “থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft