মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
পাংশায় গ্রামপুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ০)
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে পাংশা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। 

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনআইএলজির মহাপরিচালক মো. আমিনুল ইসলাম। প্রশিক্ষণে পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রামপুলিশ সদস্য অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৩৮ জন পুরুষ ও দুজন নারী সদস্য রয়েছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মো. জুয়েল রানা, সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ। 

স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। এ সময় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও প্রশিক্ষণার্থী গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গ্রামপুলিশ সদস্যরা আরও দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি বর্তমান সময়ে অনলাইনভিত্তিক তথ্য আদান-প্রদানের গুরুত্ব বিবেচনায় নিয়ে তিনি প্রশিক্ষণার্থীদের এ বিষয়ে বিশেষ মনোযোগী হওয়ার আহ্বান জানান। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft