মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
শর্টসার্কিটের আগুনে নন্দীগ্রামে ৩ পরিবার নিঃস্ব
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১)
বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সাতটি ছাগল, ফ্রিজ, টেলিভিশন, ঘরের ছাউনি, দরজা-জানালা, আসবাবপত্র, নগদ টাকা, ধান, চাল ও কাপড়সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ফায়ার সার্ভিসের হিসাবে, আগুনে প্রায় আড়াই লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুলিয়া কৃষ্ণপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন মাহফুজুল ইসলাম, রেজাউল করিম ও শহিদুল ইসলাম।

থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুকুল হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি পরিবারের ঘরবাড়ি ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাবু জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনে আনুমানিক আড়াই লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft