শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
সুন্দরগঞ্জে আবারও কুকুরের কামড়ে ৪ শিশু আহত
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৭১)
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আবারো চার শিশু আহত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের ক্লিনিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো—তালুক বেলকা গ্রামের কামরুজ্জামান মিয়ার দেড় বছর বয়সী মেয়ে সারাহ আক্তার, আতাউর রহমানের দুই বছর বয়সী মেয়ে মানহা আক্তার, মাসুদ মিয়ার ছয় বছর বয়সী ছেলে হোসাইন মিয়া এবং মোনারুল ইসলামের সাত বছর বয়সী ছেলে তামিম মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি কুকুর শিশুদের কামড় দিলে তারা আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, সারাহর বাম হাত, চোখের নিচে ও বুকে, মানহার বুকে, হোসাইনের বাম হাতে এবং তামিমের ডান হাতে কামড়ের ক্ষত রয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান জানান, আহত শিশুদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে কুকুরের কামড়ে ৭/৮জন আহত হন। ওই ঘটনায় দুটি গরু ও চারটি ছাগলও আক্রান্ত হয়।

এ ছাড়াও গত ২০ সেপ্টেম্বর বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে শিয়ালের আক্রমণে শিশু, নারী ও পুরুষসহ অন্তত নয়জন আহত হন। পরে শিয়ালটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় শিয়ালটির শরীরে জলাতঙ্কের জীবাণু শনাক্ত হওয়ার তথ্য জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft