শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, ইয়াবা উদ্ধার
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ৫৬)
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং একজন মাদক মামলার আসামি। এ সময় ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন হলেন- দুলা মিয়া, মনিরুজ্জামান মমিন, রাজু মিয়া ও রবিউল ইসলাম। অন্যদিকে, ইয়াবাসহ গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (২৫) উপজেলার জরমনদী গ্রামের মোজা মিয়ার ছেলে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৩০০ টাকা।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, অপরাধ দমন ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে।



আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft