সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে লটারির মাধ্যমে শিক্ষকদের পদায়ন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ০)
কুড়িগ্রামে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় নবযোগদানকৃত শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ে পদায়নের জন্য এক উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই লটারির মাধ্যমে জেলার ৯ উপজেলায় যোগদানকৃত মোট ৪৬৭ জন সহকারী শিক্ষকের কর্মস্থল বা বিদ্যালয় নির্ধারণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত ই খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ৯ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

লটারির স্বচ্ছতা নিয়ে ভূরুঙ্গামারী উপজেলা থেকে আগত নবনিযুক্ত সহকারী শিক্ষক রাশেদুল হাসান বলেন, ‘যদিও আমাদের শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে লটারি অনুষ্ঠানে ডাকা হয়নি, তবুও আমরা কয়েকজন স্বেচ্ছায় এখানে উপস্থিত হয়েছিলাম। এখানে এসে দেখলাম, অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও সম্পূর্ণ স্বচ্ছতার সাথে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে আমার নিজের পছন্দের বিদ্যালয়ের নাম ঘোষণা শুনেছি।’

এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, এই ধরনের উন্মুক্ত লটারির মাধ্যমে স্বচ্ছতার সাথে সহকারী শিক্ষকদের পদায়ন সম্পন্ন হওয়ায় কেউ কোনো ধরনের তদবির করার সুযোগ পায়নি।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft