সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
মণিরামপুরে পারিবারিক কলহে চা বিক্রেতার আত্মহত্যা
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১)
যশোরের মণিরামপুরে পারিবারিক কলহ ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধের জেরে সেলিম জাহাঙ্গীর (২৪) নামের এক চা বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাজগঞ্জ ঝাঁপা বাওড়ের ভাসমান সেতুর নিকট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সেলিম জাহাঙ্গীর উপজেলার খোঁলিয়া গ্রামের আসমত আলী মোল্লার ছেলে এবং পেশায় একজন চা বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে সেলিমের প্রথম স্ত্রীর সঙ্গে আইনগত বিচ্ছেদ না হলেও তিনি সেখানে আর যাতায়াত করতেন না। প্রথম সংসারে তাঁর দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এদিকে চলতি মাসের ৪ তারিখে শার্শা উপজেলার লাউতাড়া গ্রামে প্রেমের সম্পর্কের জেরে দ্বিতীয় বিয়ে করেন সেলিম। পরবর্তীতে সেলিমের প্রথম বিয়ের বিষয়টি দ্বিতীয় স্ত্রীর বাড়ির লোকজন জানতে পারেন।

ঘটনার দিন গত রবিবার বন্ধুর মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়িতে যান সেলিম। সেখানে তাঁর প্রথম স্ত্রীর বিষয়টি নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় এবং তাঁরা সেলিমের বন্ধুর মোটরসাইকেলটি আটকে রাখেন। একপর্যায়ে সেলিমের বাবা-মাকে সেখানে খবর দেওয়া হলে তাঁরা উপস্থিত হন। অভিযোগ রয়েছে, সেলিমের শ্বশুরবাড়ির লোকজন তাঁর বাবাকেও বেধড়ক মারধর করেন। পরে সেলিম সেখান থেকে চলে আসেন। স্থানীয়দের ধারণা, এই অপমান ও মানসিক চাপ সইতে না পেরে সন্ধ্যার দিকে সেলিম বিষপান করেন এবং বাওড়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, সেলিমের পরিবারের সদস্যরা দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে বসে বিচ্ছেদের বিষয়টি মীমাংসা করে ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft