সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ০)
বেকারত্ব দূরীকরণ এবং টেকসই ব্যবসা পরিচালনায় নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ) প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে যমুনা ব্যাংক পিএলসি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আরডিআরএস বাংলাদেশের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিপ প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিবিও নূর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিপ প্রোগ্রামের ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও অর্থ বিভাগের যুগ্মসচিব ময়নুল হাসান, সিসিপ প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, যমুনা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান নাসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডাইরেক্টর মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জনপদে নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ প্রান্তিক পর্যায়ে নতুন ব্যবসার বিকাশ ঘটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, মাসব্যাপী এই প্রশিক্ষণে পঞ্চগড়ের ২৫ জন নারী ও পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft