সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
বিরামপুরে ধান কেটে নেওয়া ও সবজি ক্ষেত বিনষ্টের অভিযোগ
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ১)
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এক কৃষকের জমি থেকে গভীর রাতে জোরপূর্বক পাকা আমন ধান কেটে নিয়ে যাওয়া এবং সবজি ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক প্রতিপক্ষ মিজানুর রহমান গংদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের মৃত নখির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও তাঁর ভাই ১৯৭৩ সালের দলিল মূলে ওই জমির মালিকানা লাভ করেন। দীর্ঘকাল ধরে তাঁরা উক্ত জমি শান্তিপূর্ণভাবে চাষাবাদ ও ভোগ-দখল করে আসছেন। চলতি মৌসুমে ওই জমির ৪৩৮ দাগের ৩০ শতক জমিতে আমন ধান এবং বাকি অংশে বিভিন্ন মৌসুমী সবজির আবাদ করেছিলেন নজরুল ইসলাম।

কৃষক নজরুল ইসলামের অভিযোগ, তাঁদের ভাগী শরিক মৃত নফির উদ্দিনের ছেলে মিজানুর রহমানসহ বেশ কয়েকজন লোক গত ১২ অক্টোবর ভোরে বেআইনিভাবে ওই জমিতে প্রবেশ করেন। তাঁরা জমির সমস্ত পাকা আমন ধান কেটে নিয়ে যান এবং ক্ষেতের সবজি নষ্ট করে ফেলেন। এতে কৃষকের প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় গত ১৫ অক্টোবর নজরুল ইসলাম বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও বিরামপুর থানার এসআই প্রদীপ চন্দ্র রায় জানান, ভোররাতে জমি থেকে পাকা আমন ধান কেটে নিয়ে যাওয়া ও সবজি ক্ষেত বিনষ্ট করার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft